

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে জন্মাষ্টমি উপলক্ষে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাত ৮টায় পৌর শহরের শীব মন্দীরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রী শ্রী শীব মন্দিরের সভাপতি মনোজ কুমার মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব রতন চক্রবর্তী, সদস্য ব্রজেন্দ্রনাথ সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক পাপন সরকার, পুজা উদযাপন পরিষদের উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দীর কমিটির নেতৃবৃন্দসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত ক্রমে আগামী ৪ সেপ্টম্বর সকাল সাড়ে ৯টায় শীব মন্দির থেকে বর্ণ্যাঢ্য শোভা যাত্রা ও র্যালীর আয়োজন করা হয়েছে।
