×

রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজের সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে ফটক সভা

জয়পুরহাট প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত ৪৪টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট চিনিকলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্ত শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও দেশের শিল্প খাতের জন্য হুমকি। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনমুখী করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।
সমাবেশে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জুবাইর পারভেজ মুরাদ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জাদুসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।