×

ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী গৌর চন্দ্র সরকারের পরলোক গমন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী গৌর চন্দ্র সরকার (৭০) পরলোক গমন করেছেন। আজ সোমবার বিকেল ৩ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহ লোকের মায়া মমতা ত্যাগ করেন (দিব্যান লোকান স্ব-গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলে, স্ত্রীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
জানা গেছে, ফুলবাড়ী বাজারের স্বর্গীয় রমেশ সরকারের ছেলে গৌর সরকার। তিনি অত্যন্ত শান্ত, নম্র, ভদ্র ও অমায়িক স্বভাবের একজন মানুষ ছিলেন। তাঁর সততা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাঁকে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধেয় ও প্রিয় করে তুলেছিল।
তাঁর মৃত্যুতে ফুলবাড়ী পৌর বাজারের ব্যবসায়ী সমাজ এবং এলাকাবাসী একজন সজ্জন মানুষকে হারাল। ফুলবাড়ীর ব্যবসায়ীগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।