

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম রব্বানী পুনরায় সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে সোহেল রানা নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। সকাল ১০টায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রথম ভোট প্রধান করেন মো. গোলাম রববানী (প্রতিষ্ঠাতা সভাপতি)। এরপর পর্যায়ক্রমে সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে এবং ভোট গ্রহণ চলে।
ভোট গ্রহণ শেষে আনুষ্ঠানিক ভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. মামুনুর রশীদ। সহকারী কমিশনার হিসেবে ছিলেন প্রধান শিক্ষক মো. মশিউর রহমান মিলন ও মো. জহুরুল হক।
এতে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হিলি প্রতিনিধি মো. গোলাম রব্বানী ১৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছামিউল ইসলাম আরিফ ৭১ টিভি ভোট পেয়েছেন ১১। সাধারণ সম্পাদক পদে এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম হোসেন জেএ টিভি হিলি প্রতিনিধি ০৭ ভোট পেয়েছেন। হিলি প্রেসক্লাবের ২৮ জন সদস্যর মধ্যে ২৬ জন সদস্য তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে একটি ভোট বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
দ্বি-বার্ষিক নির্বাচনে অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সারাবাংলা হিলি প্রতিনিধি হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত স্বদেশ হিলি প্রতিনিধি আলী মর্তুজা সরকার, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভি হিলি প্রতিনিধি মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিজয় টিভি হিলি প্রতিনিধি সাব্বির হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক সাপ্তাহিক জিরো পয়েন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার জনী শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের শিরোনাম হিলি প্রতিনিধি সেলিম মীর, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক লালমনিরহাট অনলাইন মোঃ আবিদ হোসেন রাসেল এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক দৈনিক ঘোষণা পত্রিকা হিলি প্রতিনিধি তহিদুল ইসলাম।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটি সহ সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পুনরায় নির্বাচিত সভাপতি মো. গোলাম রব্বানী জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে সবাইকে সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
