×

ফুলবাড়ীতে জাতীয় কৃষক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
“কৃষি বাঁচলে বাঁচবে কৃষক, কৃক বাঁচলে বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কৃষক সমিতি ফুলবাড়ী শাখার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপিতি হবিবর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম শিকদার, তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার আহব্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক, জাতীয় কৃষক সমিতি এলুয়াড়ী ইউনিয়ন শাখার সভাপতি সুলতান ইসলামসহ কৃষক সমিতির উপজেলা নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বেশ কিছু দাবী উপস্থাপন করেন। এর মধ্যে প্রাণ-প্রকৃতি ফসলি জমি, স্থাবর সম্পদ ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের নতুন ষড়যন্ত্র বন্ধ কর। শোষণ, লুণ্ঠন, সামাজিক অনাচার ও জুলুমের বিরুদ্ধে গ্রাম শহরের গরিব মানুষ জোট বাঁধো তৈরী হও। সার, ডিজেল, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। দলবাজির ডিলার সিন্ডিকেট নয় সারের কালোবাজারি বন্ধ কর। কৃষকের নায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে। কৃষি-কার্ড দলীয়করণ নয়, প্রকৃত কৃষক ও মাঠ শ্রমিকদের কাছে কার্ড পৌঁছে দিতে হবে। গ্রামীন রেশনিং ব্যবস্থা চালু কর। চাঁদাবাজি দখল.সন্ত্রাস, সহিংসতা বন্ধ কর ও আইন শৃঙ্খলা উন্নত করতে হবে। এসময় স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।