শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্রীড়া সংগঠক প্রয়াত গোলাম মারুফ মনার স্মরণ সভা

গাইবান্ধা প্রতিনিধি
খালেদ স্মৃতি সংসদের সাধারন স¤পাদক ও ক্রীড়া সংগঠক প্রয়াত গোলাম মারুফ মনার স্মরণ সভা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিনায়তনে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই প্রয়াত গোলাম মারুফ মনার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খালেদ স্মৃতি সংসদের সভাপতি কাজী জিয়াউল হাফিজ।
সংগঠনের সমাজসেবা বিষয়ক স¤পাদক রুহুল আমিন তমালের সঞ্চালানায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন স¤পাদক মাহমুদুন্নবী টিটুল, খালেক স্মৃতি সংসদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এটিম মাজেদ হাসান লিটন, ক্রিয়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, আমিনুল ইসলাম গোলাপ, মেহেদী হাসান, প্রয়াত মনার স্ত্রী লিজা আকতার, অ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু, জিয়াউল হক জনি, রকিবুল ইসলাম রিটন, আহসান হাবীব সাঈদ, মাকদুদুর রহমান শাহান, খুরশীদ আলম মনির, হানিফ বেলাল, মোস্তাফিজুর রহমান বাবু, নিয়াজ মোহাম্মাদ লোটন প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান মিজান। বক্তারা প্রয়াত গোলাম মারুফ মনার জীবনের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শেষে খালেদ স্মৃতি সংসদের পক্ষ থেকে তরুন খেলোয়াড়দের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS