

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত পাঠক নন্দিত দৈনিক দেশ মা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উত্তরবঙ্গের মুখপাত্র দৈনিক দেশ মা এর আগে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতো।
আজ রোববার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়িতে দৈনিক দেশ মা’র কার্যালয়ে কেক কেটে এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, সিনিয়র সাব এডিটর মেহেদি হাসান, সাব এডিটর (অনলাইন) মোকাররম হোসেন, পত্রিকার মেকআপ ম্যান মামুনুর রশিদ প্রমুখ।
দৈনিক দেশ মা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর পাঠক, সংবাদ দাতা, বিজ্ঞাপন দাতা, পত্রিকা বিক্রেতা সহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যাবে দৈনিক দেশ মা। এই হোক প্রত্যাশা……
