×

ফুলবাড়ীতে মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করলেন আনন্দ গুপ্ত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত। মন্দির কমিটির সভাপতি শ্রী রুপচান সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার, স্থানীয় বাসিন্দা রতন সরকার, দীপক সরকার, শ্যামল সাহা, ভুতা সাহা, মাহিম সরকার প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত বলেন, পূব কোঁয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরটি দীর্ঘদিন অবহেলিত ছিলো। সরকারী কোন অনুদান না পেয়ে গ্রামবাসীর নিজ উদ্যোগেই তৈরি হচ্ছে মন্দিরটি। পরবর্তীতে এই মন্দিরে সরকারী বেসরকারী অনুদান পেতে চেষ্টা করা হবে।