কাহারোলে ৩দিন ব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন


কাহারোল প্রতিনিধি
দিনাজপুৃরের কাহারোলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্ট প্রকপ্লের আওতায় ৩দিন ব্যাপি ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলা উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর ইকবাল, কাহারোল থানা অফিসার ইনর্চাজ মো. রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. খুরশিদ হাসান। শেষে অতিথিগণ মেলার স্টল ঘুরে দেখে।
