শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর শাখা কমিটির শপথ অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা,জা,ফে-০৮) দিনাজপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি মো. জুয়ের রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি পদপ্রার্থী এ্যাড. মো. মাইনুল আলম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. মেহেরাব আলী।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সদর উপজেলা শুরা সদস্য মো. হাবীবুল্লাহ বেলালী ও সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. হোসেন আলী।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলা শাখার কার্যকরী পরিষদ ২০২৫-২৬ সেশনের নব-নির্বাচিত সভাপতি (সদস্য-রুকন) মো. জুয়েল রানাকে প্রথমে এবং এরপর সহ-সভাপতি (সদস্য-রুকন) মো. হোসেন আলী ও মো. মতিউর রহমানকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি মো. জাকিরুল ইসলাম। সর্বশেষে নব-নির্বাচিত সভাপতি মো. জুয়েল রানা কার্যকরী পরিষদের ৩২ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS