শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মাঠপাড়া এলাকায় জিয়া হোসেন নামে একজনকে চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে স্থানীয় মাদক ব্যবসায়ীসহ কয়েকজন। এর প্রতিবাদে হামলাকারী ইনসাফ আলীসহ তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন গ্রামবাসীসহ স্থানীয়রা।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় মাঠপাড়া গ্রামবাসী ব্যানারে বিভিন্ন স্লোগানে এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। “মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও; জিয়া ভাই হাসপাতালে, ইনসাফ আলী বাড়িতে- মানি না মানবনা; ইনসাফ আলীর বিচার চাই- করতে হবে” ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথায় উপস্থিত হয়। পরে চারমাথা মোড়ে ইনসাফ আলী খুনি সন্ত্রাসী ও তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন তারা।
এসময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মহব্বত আলী, সুরমা বেগম, সবুজ মিয়া ও সুরুজ আলী বলেন, কয়েক দিন আগে মাদক ব্যবসায়ী ইনসাফ আলী প্রকাশ্যে মাঠপাড়া এলাকায় জিয়াকে চাপাতি দিয়ে আঘাত করে। এলাকাবাসী ইনসাফ আলীকে চাপাতিসহ প্রশাসনের হাতে ধরে দিলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেো হয়নি। দ্রুত ইনসাফ আলীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

মহব্বত আলী অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ীদের টাকার বার বেড়ে গেছে। কিছু বললেই তারা আমাদের নামে কোর্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। গত কয়েক দিন আগে আমি অফিসের কাজে দিনাজপুর ছিলাম। কিন্তু আমাকে মামলায় জড়িয়ে ১৭ নম্বরে আমার নাম দিয়েছে। এছাড়াও সুখী ও তার স্বামী ফারুক মিয়া দীর্ঘ দিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This