×

নতুন করারোপ ছাড়াই ফুলবাড়ী পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ জুন) দুপুর ১২টা পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন।
নতুন অর্থ বছরের বাজেটে ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকার মধ্যে পৌরসভার নিজেস্ব রাজস্ব আয় ৬ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৩৬টাকা ও উন্নয়ন খাত থেকে আয় ৩৩ কোটি ৩০ লাখ টাকা নির্দ্ধারন করা হয়েছে।
এসময় মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, পৌর পার্ক, পৌর মার্কেটসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগীতায় ফুলবাড়ী পৌরসভাকে তিনি একটি যুগোপযোগী আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন।
মেয়র আরও বলেন, ২০২০ ও ২০২১ সালের করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরে বিশ্ব মন্দা সৃষ্টি হয়। সেই কারণে পৌরসভার রাজস্ব আয় কমে আসে, একই সাথে সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ সীমিত করা হয়, একই কারণে আশানুরুপ উন্নয়ন হয়নি। আগামী অর্থ বছরে সরকারের নতুন প্রকল্প ও অর্থ বরাদ্ধ বৃদ্ধি পাবে এতে আগামী অর্থ বছরে আশানুরুপ উন্নয়ন হওয়ার আশা প্রকাশ করেন পৌর মেয়র।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর প্যানের মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, পৌর কাউন্সিলর হারান দত্ত।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মমতাজুর রহমান পারভেজ, সৈয়দ সামিউল ইসলাম সোহেলসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুধিজন ও সাংবাদিক বৃন্দ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।