×

পঞ্চগড়ে জাতির পিতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ খেলায় সদর উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ন হয়েছে ধাক্কামারা ইউপি দল।
গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সদর ইউপি দলকে ৬-১ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ও পদক প্রদান করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএস মো. শাহনেওয়াজ প্রধান শুভ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে খেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও সাবিনা ইয়াসমিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়।
টুর্নামেন্টে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের দল অংশ নেয়। চুড়ান্ত খেলায় প্লেয়ার অব দ্যা ম্যান নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন ধাক্কামারা দলের বিপ্লব হোসেন ও সেরা গোলদাতা ধাক্কামারা দলের মিনাল হোসেন।
প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছে সদর ইউপি দলের খেলোয়ার আল জুবায়ের উচ্ছ্বাস এবং সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে সাতমেরা ইউপি দলের গোলরক্ষক মুজাহিদ হাসান।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।