

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে করা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং এ ধরনের মন্তব্যের নিন্দা জানান।
বিক্ষোভ মিছিল শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিকুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষকদলের সভাপতি ইসকান্দার মির্জা মিঠু, সেক্রেটারি আব্দুল হান্নান, পৌর কৃষকদলের দলের সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল,যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আব্বায় গোলাম রব্বানী, যুগ্ম আাব্বায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমূখ।
