

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে ৪ মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার, ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় সচেতন জনতার হাতে আটক হয় তারা। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুলিশে সোপর্দ ও কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঐ চারজন কে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ড প্রাপ্তরা হ’ল উপজেলার গাঙ্গর গ্রামের নুর আলমের ছেলে রাকিবুল হাসান রকি এবং ঝলঝলি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মনিরুল ইসলাম উভয়কে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া চিলকুড়া গ্রামের সেলিমের ছেলে রিয়াদ হোসেন এবং শিবনাথের ডাঙ্গা আব্দুল্লাহর ছেলে নুর আলম সিদ্দিক কে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত চারজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
