

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাতে বীরগঞ্জ থানাধীন সাতোর ইউনিয়নের প্রাণনগর ২৫ মাইল বাজার এলাকায় জনৈক সবুজ আলীর গোডাউন ঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই দীপু কুমার ও সঙ্গীয় ফোর্স আসামিদের নিকট থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দসহ তাদেরকে হেফাজতে নেন।
গ্রেফতারকৃতরা হলো সুয়াগাজী (লামপুর), কুমিল্লা সদর দক্ষিনের ওমর ফারুকের পুত্র ফয়সাল (২১) এবং বীরগঞ্জ উপজেলার প্রাণনগর ২৫ মাইলের ফরিদুর রহমান ফরহাদের ছেলে সৌরভ ইসলাম (২৭)।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ২১(২১)২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এসআই মিজানুর রহমান তদন্ত করছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন যতক্ষন পর্যন্ত ভয়াবহ মাদক নিয়ন্ত্রণে না আসবে, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
