×

হাকিমপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার” উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে হাকিমপুরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা জাতীয় বিদ্রোহী কবি নজরুল ইসলামকে জানবে ও অনেককিছু শিখবে, তাঁর গান-কবিতার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
নজরুল বর্ষ উপলক্ষে উদযাপন সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে নজরুল সঙ্গীত,কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা শিল্প নাট্যগোষ্ঠীর সদস্য সংগীত শিল্পী বকুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।