×

বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিএনপি।
আজ মঙ্গলবার সকাল ১১টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহর ঘুড়ে এসে স্থানীয় বড় মাঠে বৃক্ষ রোপন ও উপজেলা চত্বরের পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম এর সভাপতিত্বে সকল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড প্রমুখ। এসময় মুশিদ হাট ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা যুব দলের আহবায়ক সুমন চৌধুরী, সদস্য সচীব রায়হান রুবেল, ছাত্র দলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরী, জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক মো. সায়েম আহমেদ, মহিলা দল নেত্রী রাশেদা খানম সহ স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।