

দিনাজপুর প্রতিনিধি
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুরের উদ্যোগে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশগ্রহণ করেন।
সনাক, সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের সাবেক সভাপতি মো. হাবিবুল ইসলাম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান স্বেচ্ছাব্রতী টেকসই দুর্নীতিবিরোধী আন্দোলন এবং দুর্নীতিবিরোধী অন্দোলনে তরুনদের অধিকতর সম্পৃক্তকরণে সমমনা সংগঠনের সাথে কার্যকর নেটওয়াকিং কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্যাকটা প্রকল্পে দিনাজপুর সনাকের কার্যক্রম, অর্জন, সফলতা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে আলোচনা করেন সনাক দিনাজপুরের এরিয়া কোঅর্ডিনেটর মো. আব্দুল হান্নান। কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন টিআইবি রংপুর ক্লাস্টারের কোঅর্ডিনেটর-সিই কমল কৃষ্ণ সাহা।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণের সম্ভাব্য উপায় তুলে ধরেন। আলোচনায় অংশ নেন সনাক সদস্য মো. আহসান হাবীব, মো. ফজলুল করিম, তারিকুজ্জামান তারেক, লায়লা চৌধুরী, হাজেরা হাসান, অ্যাডভোকেট শৈলেন কান্তি রায়, অ্যাডভোকেট সরোজ গোপাল রায়, সন্ধ্যা রানী বাগচী, অ্যাডভোকেট মো. আনারুল ইসলাম, মো. আনোয়ারুল ইসলাম বাবলুসহ অন্যান্যরা। ইয়েস সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইয়াদুজ্জামান সাগর, তামান্না আক্তার, মৃত্তিকা সেন, আরমিন আক্তার দোলা, সানজিদা হাবীব প্রমি, মোছা. আলো, উসামা মন্ডল। এসিজি সদস্যগণের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজি সমন্বয়কারী সীমা সাহা, দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজি সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, কিসামত মাধবপুর উচ্চ বিদ্যালয়ের এসিজি সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, চাঁদগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রের এসিজি সদস্য মো. তৌহিদুল ইসলাম, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজির সমন্বয়কারী মো. নাকিুবল ইসলাম, উপজেলা ভূমি অফিসের এসিজি সমন্বয়কারী মোহাম্মদ আলী, চেরাডাঙ্গা এসিজির সমন্বয়কারী জুয়েল মাহমুদ রানা এবং ঘুঘুডাঙ্গা এসিজির সদস্য মো. আবুবক্কর ও মোখলেছুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সনাক, ইয়েস ও এসিজি’র কার্যক্রমের ফলে অনেক প্রতিষ্ঠনে সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে, কর্তৃপক্ষ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে অধিকতর ভূমিকা রাখছে যা প্রাতিষ্ঠনিক সুশাসন নিশ্চিত করার মধ্যদিয়ে দুর্নীতি প্রতিরোধে সহায়ক হচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সততা, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা জোরদার করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে উপস্থিত ১৫৬ জন অংশগ্রণকারীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সনাক, দিনাজপুরের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ।
