×

বোচাগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে মেম্বারের জরিমানা

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল মোতালেব নিজ বাড়িতে অবৈধভাবে ২৮ বস্তা সার মজুদ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও সার বায়েজাপ্ত করে ভ্রম্যমান আদালত।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিক্তিতে সুকদেবপুর মধ্যপাড়া গ্রামের ইউপি সদস্য মো. আব্দুল মোতালেক এর বাড়িতে অবৈধ সার উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাজিদ তানভি শোভন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা ও বোচাগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
কৃষিবীদ নয়ন কুমার সাহা জানান, উদ্ধার করা সারের মুল্য ২৮ হাজার ৫ শত টাকা। বুধবার সকালে সার প্রয়োজন এমন কৃষকের কাছে উক্ত সার সরকারী মুল্যে বিক্রয় করা ও সার বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা করা হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।