×

আকরাম হোসেনের মৃত্যু রাজনৈতিক অঙ্গনে অপূরনীয় ক্ষতি- সমাজকল্যাণ মন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা জেলা বিএনপি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের (৯৫) কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাকিমপুর পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে কবর স্থানে দুটি বৃক্ষ রোপণ করেন এবং মরহুমার পরিবারে সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান এবং কুশল বিনিময় করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
পরে মন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, দিনাজপুর জেলার দীর্ঘদিনের তিনি একজন্য বর্ষীয়ান রাজনীতিবিদ শুধু ছিলেন না পাশাপাশি তিনি একজন মানুষ গড়ার কারিগর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। এই অঞ্চলে তাঁর অসংখ্য ছাত্র ছাত্রী আছেন। এছাড়াও মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডল এই এলাকার একজন রাজনৈতিক অভিভাবক ছিলেন। আমি নিজেও অনেক সময় তাঁর কাছে রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেছি। তাই আমি নিরদ্বিধায় বলতে পারি মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যু রাজনৈতিক অঙ্গনে অপূরনীয় ক্ষতি। যা আর কোন দিন পুরন করা সম্ভব নয়।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের সময় ১৯৭৮ সন থেকে অবিভক্ত হিলি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের একজন সহযোগী ছিলেন তিনি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। দোয়া করি আল্লাহ তাঁদের এই শোক সহিবার ক্ষমতা দান করুন! আমিন।
এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা, তাঁর একান্ত সচিব গোলাম মোস্তফা রঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি মাহেদি ইমাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সাঃ সম্পাদক ও মরহুমার বড় ছেলে মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসনে, সদস্য সচিব সোহেল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, যুগ্ম আহবায়ক রাহুল কবির, আরমান আলী প্রধান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।