×

মাচায় তরমুজ চাষে বাজিমাত আনছারের

বিরল প্রতিনিধি

মাচায় তরমুজ চাষ করে বাজিমাত করেছেন দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের বাসিন্দা আনছার আলী নামের এক চাষি। এবারই প্রথম তিনি মাচায় তরমুজ চাষ করে এই সাফল্য পেয়েছেন। বর্তমানে তার তরমুজ ক্ষেতে ঝুলছে লাখ টাকার তরমুজ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ধরনের তরমুজ চাষ পরিবেশবান্ধব। কারণ কমপক্ষে ৫০ ভাগ সার কীটনাশকের ব্যবহার কম লাগে এই পদ্ধতিতে। প্রচলিত পদ্ধতিতে জমিতে পাঁচছয়বার সেচ দিতে হয়, সেখানে এই পদ্ধতিতে মাত্র দুবার সেচ দেওয়াই যথেষ্ট। ধরনের চাষে তরমুজবীজের চারা গজানোর পর মাচা তৈরি করে বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা দিতে হয়।

আনছার আলী বলেন, তার নিজস্ব ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলক তরমুজ চাষ করেছেন তিনি। গত মার্চের প্রথম সপ্তাহে জমিতে কয়েক জাতের তরমুজের বীজ বপন করেন। এর মধ্যে রয়েছে রঙ্গীলা মারসেলো জাতের তরমুজ। আগামী দুই সপ্তাহের মধ্যে তরমুজ বাজারজাত শুরু করবেন। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কেনার জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি।

স্থানীয় এলাকাবাসীরা জানান, ‘তরমুজ চাষ এলাকায় এই প্রথম। আনছার আলীর তরমুজ দেখতে অনেকেই ভিড় করছেন। মাচায় তরমুজ চাষ দেখে এলাকার অনেক চাষি উদ্বুদ্ধ হয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, এখানকার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য উপযোগী। তিনি আরও বলেন, বিরল উপজেলায় ৩ হেক্টর জমিতে প্রথমবারের মতো মাচায় তরমুজ চাষ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।