×

ফুলবাড়ী উপজেলা নির্বাচন দ্বিতীয়বার বিজয়ী আতাউর রহমান মিল্টন

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ শেষ ধাপে শান্তিপুর্ণভাবে সুষ্ঠ পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

এতে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে  ৫৭ হাজার ৬৬২ ভোটে পেয়ে দ্বিতীয় বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক আতাউর রহমান মিল্টন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর ৫ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মুশফিকুর রহমান বাবুল ঘোড়া প্রতীক নিয়ে ৩১হাজার ৬৪ভোট পেয়ে পরাজিত হয়েছেন, রফিকুল ইসলাম মন্টু (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২০৬ ভোট।

এই উপজেলায় শতকরা ৫৯দশমিক ৫৩ভাগ ভোট সংগ্রহ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মামুনুর রশীদ মামুন মুহুরী (তালা প্রতীক) ৩০ হাজার ৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ২৬৮ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে উড়োজাহাজ প্রতীকের মোকলেছার রহমান ১৬ হাজার ৮৪ ভোট এবং সোলাইমান মন্ডল (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৯৮ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের শিউলী রানী রায় ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার (কলস প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ ভোট। অপর প্রার্থী হাজরা বিবি (হাঁস প্রতীক) পেয়েছেন ১২ হাজার ১২১ ভোট।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলায় মোট ১লাখ ৫২হাজার ৪৭৮জন ভোটার । এর মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭৩ জন, নারী ভোটার ৭৬ হাজার ২০৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। উপজেলার ৬৩টি কেন্দ্রের ৪৩৫টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।