×

শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে

 

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেছেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ৬ দফা দাবির সাথে যেমন এদেশের মানুষ একাত্মতা প্রকাশ করেছিল, ঠিক তেমনি দেশের সার্বিক পরিস্থিতিতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
স্বাধীনতার সংগ্রামকে অকুন্ঠত রাখতে বঙ্গবন্ধু আপ্রাণ চেষ্টা করে গেছেন। দেশের মানুষ মুক্তি পাগল মানুষ। এক সময় স্বাধীনতার আন্দোলনে সারা দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সব কিছুই জানে মানুষ। স¦াধীনতার ডাক কে দিয়েছিল। বঙ্গন্ধুর কন্যাকে রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষা করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। গভীর ষড়যন্ত্র হচ্ছে। কে কোথায় দূর্নীতি করেছে, তার দায় সে হবে।
গত শুক্রবার সকালে শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চেীধুরী মাইকেল, মির্জা আশফাক হোসেন, সংগঠনিক সম্পাদক সেলিম আখতার চৌধুরী মাইকেল, রায়হান কবির সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল, কোষাধ্যক্ষ খালিদ হাবিব সুমন, নির্বাহী সদস্য মানিক রঞ্জন বসাক, ডা. মো. আহাদ আলী প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।