বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কোষাশ গ্রামে অবস্থিত ‘বিশলাল’ নামক একটি খাস পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (খনন যন্ত্র) শনাক্ত করা হয়।
অভিযান পরিচালনাকারী নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ঘটনাস্থল থেকে এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে। এতে করে ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অনুমতি ছাড়াই মাটি ব্যবসায়ীর একটি চক্র ওই খাস পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল, যা পরিবেশ ও সরকারি সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দ্রুত এই অভিযান পরিচালনা করে সহকারি কমিশনার। প্রশাসনের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অসাধু এস্কেভেটর চালকরা। পরে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় সেখান থেকে এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS