বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের বৃক্ষ রোপন ও চারা বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার ইসলামিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। চারা বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।
গাইবান্ধা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আনিসুজ্জামান খান লোহানী তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আলম আজাদ মন্ডল প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This