

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখার আয়োজনে এফপিএবি’র এ্যাডভোকেট এম, ফয়জুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এফপিএবি’র ৪৭ তম বার্ষিক সাধারণ সভা-২০২৬।
আজ শনিবার বেলা ১১টায় এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি এ্যাড. তহসিনা আখতার দিপলী এর সভাপতিত্বে এফপিএবি’র ৪৭ তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ এর কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঘাসিপাড়া শাহী জামে মসজিদ এর ইমাম মাওলানা মো. শাহাদাৎ হোসেন। শোকবার্তা উপস্থাপন করেন এফপিএবি দিনাজপুর শাখার যুব সদস্য মো. মুরাদ। বিগত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন এফপিএবি দিনাজপুর শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মো. খাদেমুল ইসলাম। এফপিএবি দিনাজপুর শাখার প্রতিবেদন উপস্থাপন করেন এফপিএবি দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা ও এক্স অফিসিও মো. কামরুজ্জামান। আর্থিক প্রতিবেদন ও বহিরাগত অডিট রিপোর্ট উপস্থাপন করেন এপিএবি’র অবৈতনিক কোষাধ্যক্ষ অভিজিৎ দে রানা।
সাধারণ সভায় মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন এফবিএ’বির শাখা কমিটির সাবেক সভাপতি ও এ্যামেরিটাস সভাপতি আব্দুস সামাদ, এফবিএ’বির শাখা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম মেহেরুল্লাহ বাদল, দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও এফপিএবি’র আজীবন সদস্য মো. আতিকুর রহমান নিউ, সাপ্তাহিক কৃষি ও আমিষ এর সম্পাদক ও প্রকাশক ও এফপিএবি’র আজীবন সদস্য মো. নুরুজ্জামান, আজীবন সদস্য আখতারুজ্জামান দুলাল ও সাধারণ সদস্য রওনক আরা হক নিপা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিএ’বির শাখা কমিটির সদস্য শাহিন খান, সদস্য রেহানা বেগম, সদস্য মোছা. সুরাইয়া গুল রায়হান (জিনাত রহমান) ও যুব সদস্য মো. মুরাদ হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এফপিএবি দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা ও এক্স অফিসিও মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং এফপিএবি’র সকল স্বেচ্ছাসেবী/ কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
