বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝুঁকিপূর্ণ গাছ কর্তন ও বিদ্যুতের লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে সরকারের নিষিদ্ধ ঘোষিত ঝুকিপূর্ণ ইউক্যালিপ্টাস গাছ কর্তন ও রাস্তার দক্ষিণ পাশ দিয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পাঁচবিবি-কামদিয়া সড়কের শালাইপুর বাজারের স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ডেকোরেটর ব্যবসায়ী আবুল কালাম আজাদ, কাপড় ব্যবসায়ী হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান, মুদি ব্যবসায়ী জবা প্রমুখ।
বক্তারা বলেন, শালাইপুর বাজারে ইউক্যালিপ্টাস ও ইন্ট্রি গাছগুলো মরণ ফাদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। একারণে গাছগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তনের দাবী জানান।
অপরদিকে বাজারের দক্ষিণ পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন থাকায় সেটিও অন্যত্র সড়ানোর দাবি জানান তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This