বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য

হিলি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ৫ই আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তাই ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সবধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।তবে বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This