বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর ঢেপা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদ থেকে শাহের আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার ঢেপা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃদ্ধ শাহের আলী ১০ নং মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের মৃত বজর আলী শেখের ছেলে। মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ জানান, গতকাল সোমবার সকাল থেকে বৃদ্ধ শাহের আলী নিখোঁজ হয়। পর বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম স্থানীয় নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। ২৪ ঘণ্টা পর মঙ্গলবার ভোরে ঢেপা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জানান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, মঙ্গলবার ভোরে ঢেপা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ওই লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This