বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি, কমেছে দাম

হিলি প্রতিনিধি
দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
এরই মধ্যে এ খবরে দু’দিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। দুই দিন আগে ৭৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, প্রতিটি প্রতিষ্ঠান ৩০ টন করে আমদানির অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়।
আমদানিকারক নুর ইসলাম বলেন, ৩০ টন করে অনুমতি খুবই সীমিত, যা একটি ভারতীয় ট্রাকের সমান। আগে ২ হাজার থেকে ৫ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে ,সর্বশেষ গত ৩ মার্চ এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This