বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা জামায়াতের দলীয় কার্যালয় পাহাড়পুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মো. মমতাজ উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াত মনোনীত দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর শাখার আমীর সিরাজুস সালেহীন। দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমীর মো. মেহরাব আলী’র সভাপতিত্বে এবং সদর উপজেলা সেক্রেটারী নুরুল্লাহ সরকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা কর্ম পরিষদ সদস্য খুরশীদ আলম, ৬ নং ইউনিয়নের আমীর হাবিবুল্লা বেলালী, সদর উপজেলার ১০ টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This