বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে তারুন্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দরে তারুণ্যের উৎসব বিতর্ক, কুইজ, অভিনয়, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উপজেলা সমৃদ্ধি কর্মসূচির আওতায় “ জুলাই ২০২৪ এর স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মোরশেদ উল আলম।
মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারি মো. নবরুল ইসলামের সভাপতিত্বে এসময় সহকারি প্রধান শিক্ষক তৈয়বা বেগম, সহকারি শিক্ষক মোকছেদ আলী, আজিজুল হক শাহ, আনোয়ার হোসেন, আরিফুজ্জামান, তুষার কন্যা রায়, এমবিএসকের সহকারি সমন্বয়কারি মনজুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This