বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিমের প্রশিক্ষণ সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উদ্যোগে জাতীয় সদর দপ্তর এর সহযোগীতায় ব্রিটিশ রেডক্রস এর অর্থায়নে ৪ দিন ব্যাপী ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত দিনাজপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) ট্রেইনিং সম্পন্ন হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা ইউনিট থেকে আগত ডিএডি এন্ড ইউএলও জিয়াউল হক, দিনাজপুর ইউনিটের দুই জন যুব সদস্য ও ইউডিআরটি ট্রেনিং এর ফ্যাসিলেটর মোছা. মরিয়ম আক্তার এবং ফরিদ উদ্দিন।
প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতায় করেন দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর ইউনিট লেভেল অফিসার ফজলুল করিম এবং দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান-১ মো. মেহেদী হাসান।
প্রশিক্ষণের মাধ্যমে ইউডিআরটি সদস্যরা দূর্যোগের পুর্বে, দুর্যোগ কালীন, দুর্যোগের পরবর্তী কার্যক্রমে করণীয়, বাজার মূল্যায়ন, পিএফএ, ইএনএ, পিজিআই, সিইএ, পানি পয়নিষ্কাশন স্বাস্থ্য, আচরণবিধি সহ ২৪টি সেশন ও সিমুলেশন এর মাধ্যমে সকল বিষয়ে প্রশিক্ষিত হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This