বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দরে টাইফয়েড রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল্লাহ আল ইফরানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তাবৃন্দ, ঈমাম ও পুরোহিতগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This