বীরগঞ্জে নিখোঁজ মৃগী আক্রান্ত যুবকের ১৮ ঘন্টা পর লাশ উদ্ধার


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর বীরগঞ্জের সনকা বাজারের অদুরে ব্রিজের পাশে হাসিবুল (১৮) নামে চিহ্নিত মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার সনকা বাজারের অদুরে ব্রিজের পাশে পানিতে ভাসমান কর্দমাক্ত লাশটি উদ্ধার করা হয়।
হাসিবুল পাল্টাপুর ইউনিয়নের সনকা ডাঙ্গাপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
মৃতের ভাই ফেরদৌস হোসেন জানান, গতকাল বিকাল ৪টা থেকে হাসিবুল নিখোঁজ হয়। সে দীর্ঘদিন থেকে মৃগী এবং মানসিক রোগে আক্রান্ত ছিলো।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে লাশ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্য পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনিয়া পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে। পরিবারসহ এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
