বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার চায়না রিং জাল পুড়িয়ে ধ্বংস

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ শনিবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৭০টি জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ও সদর থানার ওসি সরোয়ার আলম খান।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ বলেন, ‘দেশীয় প্রজাতির মা মাছ ও ছোট মাছ রক্ষার জন্য এই অভিযান চালানো হচ্ছে। বুড়ির বাঁধ অভয়াশ্রম প্রায় ৯৩ হেক্টর জমিজুড়ে বিস্তৃত। প্রতিবছর এখানে দেশীয় প্রজাতির মাছ ছাড়া হয়। আশ্বিন মাসের শেষে জলকপাট খুলে দেওয়ার পর পানির স্তর নেমে গেলে এলাকাবাসীর জন্য মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জেলায় ইতিমধ্যে প্রায় ৩০টি এ ধরনের অভিযান পরিচালিত হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This