বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুন ইসলাম ও মেহের আলী নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে হিলির সাতঁকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃত মামুন ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ও মেহের আলী একই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গির আলম বলেন, সীমান্তবর্তী হাকিমপুর হিলি থানা কে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি থানার সাতকুড়ি এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে আমিসহ সঙ্গিয় ফোর্স নিয়ে সাতঁকুড়ি এলাকায় মামুনের বাড়িতে অভিযান চালায়। এসময় মামুন ও মেহের আলী নামের দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে মামুনের প্যান্টের পকেট থেকে ১১০ পিস ও মেহের আলীর কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পুর্বক আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This