বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে আ.লীগ নেতা হেলাল চেয়ারম্যান আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল সরকার (৬১) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় মিনিটে উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য, অমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল সরকার কে আটক করা হয়। তার বিরুদ্ধে গত বছর বিএনপি কার্যালয় ভাংচুরের মামলা রয়েছে। তিনি দীঘদিন পলাতক ছিলেন।
থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ নভেম্বর তারিখে জ্বালাও পোড়াও, ভাংচুর, লুটপাট, সন্ত্রাস ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা থাকায় তাকে আটক করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This