সাদুল্লাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন


গাইবান্ধা প্রতিনিধি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন-এনসিপির সাদুল্লাপুর উপজেলা প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান,সহ সমন্বয়কারী আব্দুর রহিম, সাবেক ছাত্র সমন্বয়ক শাকিল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি তৌফিকুর রহমান,যুব জামাতের সভাপতি, মুশফিকুর রহমান সাগর,ভুক্তভোগী কৃষক সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ,ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার জায়দুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ, চুরি-ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন চাঁদাবাজীর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
