বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় পাটবীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় নাবী পাটবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে ভিত্তি পাটবীজ বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা।
এসময় উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩০০ জন পাটবীজ উৎপাদনকারী কৃষকের মাঝে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তোষা পাট-৮ জাতের ভিত্তি বীজ বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This