বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ করেছে। এতে পঞ্চগড়-রংপুর-ঢাকা মহাসড়কে ৩ ঘন্টা অবরোধে শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় কর্মচারিরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। সকাল ১০ টা ৪০ মিনিটে সেনাবাহিনী, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের যৌথ হস্তক্ষেপে ও আশ্বাসে শ্রমিকরা মহাসড়কে অবরোধ তুলে নিলে ৩ ঘন্টা পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরাবলেন, আমরা ট্রিলিয়ন গোল্ডের কর্মকর্তাসহ কর্মচারিরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধি, পুরাতন শ্রমিক ছাঁটাই বন্ধ, বেপজার নিয়মে চলা, ওভারটাইম ৩ ঘন্টার বেশি না করা, বহিস্কৃত শ্রমিকদের পুনর্বহাল করা, নতুন শ্রমিকদের ১০ হাজার ৫০০ টাকা দেয়াসহ ২৬ দফা দাবি আদায়ে আলোচনা চালিয়ে আসছিলাম। কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছিল না। বাধ্য হয়েই সমাধানের জন্য আমরা কঠোর আন্দোলনে নেমেছি।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ট্রিলিয়ন গোল্ড কর্তৃপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয়। অন্যান্য দাবি গুলো আলোচনা করে মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This