বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


গাইবান্ধা প্রতিনিধি
সরকার কর্তৃক নির্ধারিত স্থান গজারিয়া ইউনিয়নের কাতলমারিতে ফুলছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ বুধবার দুপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এসময় ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। প্রতিবাদ সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফুলছড়ি-গাইবান্ধা সড়ক অবরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মফিদুল ইসলাম, সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, রওশনুজ্জামান রিপুল, শামউদ্দিন বাবু, মিজানুর রহমান মিঠু সহ অনেকে।
এসময় সাধারণ শিক্ষার্থীরা জানান, সরকার চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য অবহেলিত এই অঞ্চলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য জায়গায় নির্ধারণ করেছে। কিন্তু একটি কুচক্রী মহল সেটা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আরো বলেন, ষড়যন্ত্র বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This