×

দিনাজপুরে লংকাবাংলা ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন

দিনাজপুর প্রতিনিধি
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, দিনাজপুর শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। যার প্রতিপাদ্য ছিল “উজ্জীবিত হোক তারুণ্যের শক্তি”।
আজ বুধবার বিকেলে দিনাজপুর শহরের গণেশতলাস্থ (রায়সাহেববাড়ী) নর্দান প্লাজায় অবস্থিত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, দিনাজপুর শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে লংকাবাংলার গ্রাহক, নারী উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তরুণ সমাজের আর্থিক সাক্ষরতা নিশ্চিতকরণে নানা বিষয় তুলে ধরেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি দিনাজপুর শাখা ব্যবস্থাপক। তিনি আর্থিক পরিকল্পনা, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ গঠনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।