বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ওবায়দুর রহমানকে আহ্বায়ক ও মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এনামুল হক, আবু সাঈদ শাকিল মাহমুদ, আবু রায়হান, মো. রুমেন মিয়া, আশরাফুল আলম, নুর হোসেন ও হাসিবুল হোসেন।
এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন আব্দুস সবুর (জুয়েল), জিএম ইসলাম, মো. মঞ্জুরুল ইসলাম, আক্তারুল ইসলাম বাদশা, আলী হোসেন, নবীন দেবনাথ, নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্না, খাইরুল ইসলাম, শাহিন ইসলাম, আক্তারুল ইসলাম, সামিউল ইসলাম, আব্দুল মজিদ, নাজমুল হোসেন, আসাদুজ্জামান জেন্সি, সালেহ আকরাম সোহেল রানা, নাজমুজ সাকিব (মোজাফ্ফর), মাহাবুব আলম সাগর ও আল-ইমরান।
গতকাল শনিবার কমিটি অনুমোদন করেন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম ও সদস্য সচিব হাজী মো. ইকবাল হোসেন টারজেন।
ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This