বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনরোধে স্থায়ী সমাধানসহ ভাঙ্গন কবলিত মানুষের দুর্ভোগ নিরসনের দাবিতে আজ রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, এলাকাবাসির পক্ষে সামিউল ইসলাম, মোহাম্মদ আলী, এমএ রিপন রবি, জুয়েল রানা, আব্দুল করিম, দুলাল মিয়া, আব্দুল খালেক প্রমূখ।
বক্তারা অবিলম্বে এই ইউনিয়নের নদী ভাঙ্গণ রোধ করে জনসাধারণের ভোগান্তি দুর করার জোর দাবি জানান। শেষে একটি স্মারক্ষলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This