ঘোড়াঘাটে মাদক বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সুধীজন ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় উপজেলার ডুগডুগীহাট পড়ইল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হলরুমে অধ্যক্ষ আব্দুল বারির সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, পল্লী বিদ্যুত ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলার সাবেক আমির আজিজার রহমান, বিএম কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ওহাব মোল্লাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা আজ সমাজে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। ধর্মীয় শিক্ষাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সুধীজনরা অংশ নেন।
