বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বারাই ছয় পুকুর গ্রামের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আল-আমিন ডেবিট

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীর বারাইহাট ছয়পুকুর গ্রামের এক মহিলার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন উঠেছে আল আমিন ডেবিট এর বিরুদ্ধে।

সেই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন বারাই চেয়ারম্যান পাড়া গ্রামের আল আমিন ওরফে ডেবিট।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইহাট ছায়পুকুর আবাসনে বসবাসরত হোসেন আলীর মেয়ে  মোছাঃ সহমিনা আক্তার অভিযোগ করে বলেন গত শনিবার দিবাগত রাতে আল আমিন ডেবিট সহ কয়েকজন জোরপূর্বক দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে  তাদের ওপর আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে তাদের মেয়ের বিবাহের জন্য ঘরে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যায় এবং এই কথা কাউকে বললে জানে মেরে ফেলার হুমকি দেয়।

এ বিষয়ে থানায় একটি অভিযোগ ও দায়ের করেন।এদিকে ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি জানিয়েছেন আল আমিন ডেবিট ও তার পরিবার।

আল আমিন ডেবিট জানান জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে ঝামেলা চলছিল সে বিষয়ে সমাধান করার জন্য তাদেরকে বলা হয়েছে, আমরা এই জমির সমাধান করার জন্য বারবার তাদেরকে বলার পরেও তারা কোন সমাধানে আসেনি।

এখন আমাদেরকে ফাঁসানোর জন্য তারা নতুন ফাঁদ পেতেছে, তাদের পিছনে থেকে অনেকেই তাদেরকে ইন্ধন যোগাচ্ছে।

এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন এই ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This