বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহেশপুর গোলচত্ত্বরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ক্রমেই ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর মহাসড়কের বড়পুকুরিয়া এলাকার মহেশপুর গোলচত্ত্বর। সর্বশেষ ছেলের মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ভিকারুন্নেসা (৫৭) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর গোল চত্ত্বর এলাকায় এই মর্মান্তিক দুঘর্টনা ঘটে।
নিহত নারী, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কনিয়াটিকর গ্রামের আব্দুল জলিল এর স্ত্রী। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আখতারুজ্জামান এর সাথে নিজ বাড়ি গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে সৈয়দপুর যাওয়ার পথে, ফুলবাড়ীর পার্শবর্তী পার্বতীপুর উপজেলার মহেশপুর গোল চত্বর নামক স্থানে এলে মোটরসাইকেলের অধিক গতি থাকায় উঁচু-নিচু রাস্তায় ব্রেক কসতে গিয়ে তার মা ভিকারুন্নেসা (৫৭) মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে। যেহুত ঘটনাটি পার্শবর্তী থানার, তাই তাদেরকে খবর দেয়া হয়েছে। তারা ক্লিয়ারেন্স দিলে মরদেহ হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্ট থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This