নবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য, এখনই পদক্ষেপ নিন’ শ্লোগানকে সামনে রেখে, শান্তির পায়রা উড়িয়ে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস।
আজ রোববার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিপি), দাউদপুর অফিসের আয়োজনে সিসিডিপি অফিস চত্বর থেকে এক র্যালি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সিসিডিপির এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিসিডিপির সিপিআরপি কোঅডিনেটর ডেনিস মারানডি, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাসান মাহমুদ সালাউদ্দিন মাসুম, আহসান হাবিব, স্থানীয় বিবাহ রেজিস্ট্রার (কাজী) ওসমানগনি, খিদিরপুর উপ ধর্মপল্লী পাল পুরোহিত বিজয় পেরেরা সহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা বাংলাদেশসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
